ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল ৩ প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৭৩ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিকানা থেকে সরে গেল তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

গত জুন মাসে প্রতিষ্ঠানগুলো তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সঙ্গে তাদের মনোনিত পরিচালকদের প্রত্যাহার করে নিয়েছে।

সোমবার (১০ জুলাই) দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়। পরে গত ৩১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালক প্রত্যাহারের বিষয়টি অনুমোদন পায়।

ব্যাংকটির জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন বলছে, ইসলামি ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।

গত জুনে ইসলামী ব্যাংকের ২.০১ শতাংশ শেয়ার কিনে নেয় জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মনোনিত হয়ে ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পান এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল ৩ প্রতিষ্ঠান

আপডেট টাইম : ১০:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩