ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্য ধরে রাখবে ব্লুবেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
  • ৪২৮ বার

তারুণ্য ধরে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করে থাকেন অনেকেই। স্বাস্থ্যকর খাবার-দাবার, নিয়মিত ব্যায়ামসহ নানা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করেন তারা। তবে এবার তারুণ্য ধরে রাখতে সহজ একটি উপায়ের তথ্য ফাঁস করলেন গবেষকেরা।

নতুন এক গবেষণায় তারা দাবি করেছেন, ব্লুবেরি মানুষের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। তাছাড়া, দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতেও এটি দারুণ উপকারী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটের পিএইচডি বিভাগের শিক্ষার্থী শু ইয়াং কু বলেন, “ব্লুবেরি ক্যানসারের ঝুঁকি প্রশমন করে। পাশাপাশি হৃদরোগেরও ঝুঁকি কমায়।”

পূর্ববর্তী গবেষণায় বলা হয়েছে, ব্লুবেরিতে উচ্চ পরিমাণে স্বাস্থ্যকর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। যা অ্যালজেইমার(স্মৃতিভ্রংশ) প্রতিরোধ করে।

গবেষকরা ব্লুবেরির স্বাস্থ্যগত সুবিধা সম্পর্কে ভোক্তাদের জ্ঞান কী রকম তা দেখতে চেয়েছিলেন। তারা দেখতে পান, মানুষের মধ্যে ব্লুবেরির স্বাস্থ্যগত সুবিধা সম্পর্কিত জ্ঞানের ঘাটতি রয়েছে।

গবেষকেরা দেখতে পান, ধনীদের তুলনায় স্বল্প আয়ের মানুষদের ব্লুবেরির উপকারিতা সম্পর্কে জ্ঞান কম।

ব্লুবেরির স্বাস্থ্যগত গুণাগুণ ভোক্তাদের জানার পরিমাণ নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের ৩১ অঙ্গরাজ্যের দুই হাজার মানুষের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারুণ্য ধরে রাখবে ব্লুবেরি

আপডেট টাইম : ০১:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬