ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ঐক্যের ডাক এরদোয়ানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১২৬ বার

পশ্চিমা দেশগুলোয় বাড়তে থাকা ইসলামোফোবিয়া (ইসলামবিদ্বেষ) এবং জেনোফোবিয়া (অচেনার প্রতি ভয়) মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।

পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসকদের সমিতির ৪৬তম বার্ষিক সম্মেলনে শনিবার পাঠানো এক ভিডিওতে বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সুইডেনে ঈদুল আযহার সময় আমাদের পবিত্র গ্রন্থ কোরআনের ওপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ঙ্কর মাত্রাকে প্রকাশ করে।’

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্বের সব মুসলিমদের নিজ নিজ দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমাদের সবার, সব মুসলমানদের মহান দায়িত্ব আছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবার। তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা যদি এক হয়ে কাজ করি তবে বিশ্বের কেউ আমাদের আক্রমণ করার সাহস পাবে না।’

এ সময় দুই ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে তুর্কি ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী বন্ধননের বিষয়টিও তুলে ধরেন এরদোয়ান।
খবর টিআরটি ওয়ার্ল্ড

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ঐক্যের ডাক এরদোয়ানের

আপডেট টাইম : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩