ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সরকারি কর্মচারীরা জুলাই থেকে পাবেন মূল বেতনের ১০ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ১৭৫ বার

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১০ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট)। সঙ্গে যোগ হবে আরও ৫ শতাংশ। আগামী ১ জুলাই থেকেই তা কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করতে কিছুটা দেরি হচ্ছে।তবে জুলাই থেকে সেটা কার্যকর হবে।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেয়ার কথা জানান তিনি।

পরের দিন সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়  সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। এর সারসংক্ষেপ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পরে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আশা করা হচ্ছে, জুলাইয়ের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

সূত্র জানায়, বর্ধিত ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি খরচ হবে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা। আগে এককালীন বাড়তি প্রণোদনার কথা বলা হচ্ছিল। তবে সেটা প্রতি মাসের বেতনের সঙ্গেই যুক্ত হবে।

জুলাই শেষে সংশ্লিষ্ট মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা। অর্থ বিভাগ চেষ্টা করছে, এর মধ্যেই যেন বাড়তি প্রণোদনাটা পান তারা। তবে আগামী মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে আগস্টে হবে। তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর হবে।

২০২৩-২৪ বাজেট ঘোষণার আগেই এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আভাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে তাদের বেতন বাড়ানো হবে। বার্ষিক বৃদ্ধি ৫ শতাংশ এবং নতুন প্রণোদনা ৫ শতাংশ মিলিয়ে তা সমন্বয়ও হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সরকারি কর্মচারীরা জুলাই থেকে পাবেন মূল বেতনের ১০ শতাংশ

আপডেট টাইম : ১২:৩৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩