ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ১৬৫ বার

ঢাকায় সফরে আসছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।

জুলাইয়ে মার্কিন প্রতিনিধি দলটির ঢাকায় সফরে আসার কথা রয়েছে। প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লুও থাকছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রোববার যুগান্তরকে বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহতভাবে যুক্ত আছি। এটা ভালো দিক যে, তারা আমাদের বক্তব্যগুলো ইতিবাচকভাবে শুনছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুবিধ সম্পৃক্ততা রয়েছে। এসব বিষয় আলোচনা করার জন্য তারা এবার বাংলাদেশ সফরে আসছেন।’

সূত্র জানায়, প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ সফরকালে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সে হিসাবে জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর বেশ গুরুত্ব বহন করছে।

এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তাকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এই মর্মে বাংলাদেশের জন্য ইতোমধ্যেই ভিসানীতি ঘোষণা করেছে দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

আপডেট টাইম : ০১:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩