ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তবে কি মস্কো ছাড়লেন পুতিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • ১৬৮ বার

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সৈন্যরা যখন রাজধানী মস্কোর দিকে যাওয়ার চেষ্টা করছেন, তখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় অবস্থান করছেন তা নিয়ে জল্পনা চলেছে। শনিবার এই জল্পনার ব্যাপারে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বলেছেন, প্রেসিডেন্ট মস্কোতে ‘ক্রেমলিনে কাজ করছেন।’

এদিকে রাশিয়ার এই প্রেসিডেন্ট ইতোমধ্যে বিশেষ বিমানে করে মস্কো ত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী পুতিনের বিশেষ বিমান আইআই-৯৬-৩০০পিইউ রাশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মস্কো ছেড়েছে বলে দাবি করেছেন।তারা বলেছেন, পুতিনকে বহনকারী বিমান মস্কোর উত্তর-পশ্চিমের দিকে চলে গেছে। বিমানটি মস্কোর উত্তর-পশ্চিমের তেভার শহরে পৌঁছানোর পর রাডার থেকে উধাও হয়ে গেছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই বিমানে পুতিন ছিলেন কি না তা জানার কোনও উপায় নেই। তবে প্রেসিডেন্ট পুতিন মস্কোর উত্তর-পশ্চিমে লেক ভালদাইতে অবস্থিত বিশাল বাসভবনে প্রায়ই সময় কাটান এবং রাজধানীতে স্থায়ীভাবে থাকেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইসগ্রাড টোয়েন্টিফোর নামের একটি অ্যাকাউন্ট থেকে ফ্লাইটরাডারে পুতিনের বিশেষ বিমানের মস্কোর ত্যাগের একটি স্ক্রিনশর্ট শেয়ার করেছে। এতে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে মস্কো ত্যাগ করেছে পুতিনের বিমান। ওয়াগনার গ্রুপের সামরিক বহর এগিয়ে আসায় তিনি পালিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তবে কি মস্কো ছাড়লেন পুতিন

আপডেট টাইম : ১২:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩