ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অনুদানের ৭ কোটি টাকা পাঁচ্ছেন কারিগরি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ১৬২ বার

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত সাত কোটি টাকা বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিতরণের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে নির্দেশও দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান খাতে সাত কোটি টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দ করা অর্থ থেকে আর্থিক অনুদান বাবদ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে বর্ণিত হারে ‘নগদ লিমিটেড’-কে এ বিভাগের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংযুক্ত বর্ণনা অনুযায়ী বিতরণের জন্য অনুরোধ করা হলো। বণ্টনহার-
মনোনীত প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে ৪২০টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৫ লাখ টাকা।
মনোনীত শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে প্রত্যেক শিক্ষক-কর্মচারীকে ১০ হাজার টাকা করে ৭০০ শিক্ষক-কর্মচারীকে মোট ৭০ লাখ টাকা।
মনোনীত ইবতেদায়ি (প্রথম থেকে পঞ্চম) পর্যন্ত ১ হাজার ৭৫০ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকা।
মনোনীত ষষ্ঠ থেকে দশম দাখিল ও ভোকেশনাল পর্যন্ত ৬ হাজার ৩০০ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ১৫ লাখ টাকা।
মনোনীত এইচএসসি (বিএম) আলিম ও ডিপ্লোমা পর্যন্ত ১ হাজার ৭৫০ শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ১ কোটি ৫ লাখ টাকা।
মনোনীত কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণি পর্যন্ত ৭৫০ জনকে ৭ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকা।
নগদকে দেওয়া শর্ত: চুক্তির শর্ত অনুযায়ী ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ লিমিটেড’-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা নগদ লিমিটেড, মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে বর্ণিত হারে অর্থ বিতরণ করবেন এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করবেন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের নাম যদি দুই বার মঞ্জুর হয়ে থাকে, সে ক্ষেত্রে একটি মঞ্জুরির বিপরীতে মঞ্জুরিকৃত টাকা ছাড় করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অনুদানের ৭ কোটি টাকা পাঁচ্ছেন কারিগরি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩