ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপি-জামায়াতকে সুস্থ রাজনীতিতে ফেরার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০১৬
  • ৩৮১ বার

বিএনপি-জামায়াতকে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, যারা গুপ্তহত্যা চালাচ্ছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। গুপ্তহত্যার বিরুদ্ধে সরকার অবস্থান নিলে আমরা পাশে থাকব।

দেশে গুপ্তহত্যা, সন্ত্রাস, ও জঙ্গিবাদের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের ডাকা দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে রোববার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনি গুপ্তহত্যার ঠাকুর। এসব ছেড়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন, না হলে দেশের জনগণ আপনাকে প্রতিহত করবে। দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই গুপ্তহত্যা করছে।

বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে প্রেস ক্লাবের সামনে অন্তত ১৯টি সংগঠন অংশ নেয়।

সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ বলেন, খালেদা জিয়া জনগণ থেকে দূরে গেছে। তাই তিনি গুপ্তহত্যা করছেন।
সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছে। তবে আমরা এই গুপ্তহত্যা প্রতিহত করবই।

মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাংলাদেশ জাতীয় জোট, বাঙ্গালী সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জালালী পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড, বাংলার মুখ, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন লীগ, ন্যাপ ভাসানীসহ বেশ কিছু সংগঠন।

এদিকে, কর্মসূচিকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থানে ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপি-জামায়াতকে সুস্থ রাজনীতিতে ফেরার আহ্বান

আপডেট টাইম : ১১:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০১৬