ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী সেপ্টেম্বরে পদ্মা রেলসেতু ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ১৫১ বার

আগামী সেপ্টেম্বরে রেলসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই রেলসেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সরাসরি রেল চলাচল শুরু হবে। উন্মোচিত হবে উন্নয়নের নতুন মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি উন্নয়ন প্রকল্প আছে, তার মধ্যে এই রেলপথ অন্যতম। শনিবার (১০ জুন) দুপুরে নড়াইলের লোহাগড়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী আরো বলেন, দ্বিতীয় ধাপে ২০২৪ সালের জুনে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথ চালু হবে। ফলে এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সরাসরি রেলপথের সুফল পাবেন। ইতোমধ্যে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথের ৭৩ ভাগ কাজ শেষ হয়েছে। কোনো প্রকার ক্রসিং ছাড়াই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত রেল চলাচল করবে।
বিএনপির সঙ্গে সংলাপ ও নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের জন্য কেউ আলোচনা করতে চায়লে বাধা নেই। তবে নির্বাচন বানচাল করার জন্য কথা বলতে চায়লে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়।
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নড়াইলের লোহাগড়ায় নির্মাণাধীন রেললাইন পরিদর্শন করেন। এ ছাড়া প্রকল্প সংশ্লিষ্ট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী সেপ্টেম্বরে পদ্মা রেলসেতু ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩