ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

তীব্র গরম থেকে রক্ষা পেতে যে পরামর্শ দিলেন হিট অফিসার বুশরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১৪৭ বার

দেশে তীব্র তাপপ্রবাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ অবস্থায় দীর্ঘমেয়াদে সুফল পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৬ জুন) সকালে ডিএনসিসি এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

বুশরা আফরিন বলেন, তাপ কমাতে সব থেকে বড় উপায় গাছ। তবে আরও কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছেন চিফ হিট অফিসার।

তিনি আরও বলেন, আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সেখান থেকে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।

বুশরা আফরিন বলেন, ‘আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে। পরিকল্পনাগুলো এখনো সেভাবে রিলিজ করা হয়নি। রাস্তায় রাস্তায় কুল জোন স্থাপনের চেষ্টা চলছে। বড় গাছ কাটা যাবে না। গাছগুলোকে ভালোবাসতে হবে।’

এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে সবুজে বাস, বারো মাস এ স্লোগান নিয়ে উত্তর সিটিতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বৃক্ষরোপণের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। মেয়র জানান, শুধু গাছ লাগানোই না তার পরিচর্চাতেও সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নগর কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

তীব্র গরম থেকে রক্ষা পেতে যে পরামর্শ দিলেন হিট অফিসার বুশরা

আপডেট টাইম : ১১:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩