ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই প্রধান কর্মকর্তার বদলিতে হজের কাজে প্রভাব পড়বে না: ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১৮৫ বার

যখন হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান দুজন কর্মকর্তাকে বদলি করা হলো। তবে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, দুই কর্মকর্তাকে বদলির কারণে হজের কার্যক্রমে কোনো প্রভাবে পড়বে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরইমধ্যে ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। পুরোদমে চলছে হজের কার্যক্রম। এর মধ্যে গত সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ধর্মসচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। যিনি আগে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে গত ৪ জুন হজ কার্যক্রমের ফোকাল পয়েন্ট ও উপসচিব (হজ) আবুল কাশেম মুহাম্মদ শাহীনকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ মুহূর্তে প্রধান দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার হজের কাজে প্রভাব পড়বে কি না জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তারা বদলি হবেন, এটা তো প্রচলিত নিয়ম। তাই যা হওয়ার তাই হবে, কোনো সমস্যা হবে না। হজের কাজে কোনো প্রভাব পড়বে বলে মনে করি না। ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধর্মসচিব এনামুল হাসান কাজে মনোযোগী ছিলেন না। তিনি অনেক সময় মন্ত্রীর ফোনও ধরেন না। তাই হজসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে সমন্বয়ের অভাব ছিল। আর উপসচিব (হজ) আবুল কাশেম শাহীনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তাকে এর আগেও বদলি করা হয়েছিল, কিন্তু তিনি তদবির করে থেকে যান। শাহীনের কর্মকাণ্ড ও ব্যবহারে মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা অসন্তুষ্ট। অভিযোগ আছে, উপসচিব শাহীনকে প্রশ্রয় দিতেন ধর্মসচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দুই প্রধান কর্মকর্তার বদলিতে হজের কাজে প্রভাব পড়বে না: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩