ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গণমাধ্যমকর্মী বিল: প্রতিবেদন দিতে আরও ৯০ দিন সময় নিল সংসদীয় কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১৫০ বার

বহুল আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে আরও সময় নিলো জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (৫ জুন) চতুর্থবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে এ সময় চান সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

তৃতীয়বারের নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ফের সময় বাড়ানোয় প্রস্তাব ভোটের জন্য উপস্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদ সদস্যরা কণ্ঠভোট দিলে সময় বাড়ানোর প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের ২৮ মার্চ বিলটি সংসদে উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। নিয়ম অনুযায়ী অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটির প্রতিবেদন চাওয়া হয়। এ জন্য ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু প্রতিবেদন জমা না দেওয়ায় সে বছরের ৬ জুন আরও ৬০ দিন বাড়তি সময় নেয় সংসদীয় কমিটি। প্রতিবেদন তৈরিতে আরও ৬০ দিন সময় বাড়িয়ে নেয় সংসদীয় কমিটি।

পরে তৃতীয়বার ৩ মাস সময় নেয় চলতি বছর ৮ জানুয়ারি। সেটিও সম্ভব না হওয়ায় ৬ মাস পর বিলটি নিয়ে ফের ৯০ দিন সময় নিলো সংসদীয় কমিটি।

প্রস্তাবিত আইনটি নিয়ে সাংবাদিক, সম্পাদক ও মালিকপক্ষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সংবাদপত্রের মালিকদের সংগঠন আইনের বেশ কিছু ধারা নিয়ে আপত্তি করে আসছে।

প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মী ও মালিকপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গণমাধ্যম আদালত স্থাপন করার কথা বলা হয়েছে। ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০২২’ পাস হলে এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে এবং সংবাদপত্রের বিকাশ সংকুচিত করবে বলে মনে করছে সম্পাদক পরিষদ।

এই আইনের ৫৪টি ধারার মধ্যে ৩৭টি ধারাই সাংবাদিকবান্ধব নয় মন্তব্য করে বিবৃতিতে সম্পাদক পরিষদ বলে, সার্বিকভাবে এই আইন গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বার্থের বিরুদ্ধে। এ ধরনের আইন চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

প্রচলিত বিচারব্যবস্থা, শিল্প আইন ও বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক গণমাধ্যমকর্মী আইন। এমন মন্তব্য করে দৈনিক সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গণমাধ্যমকর্মী বিল: প্রতিবেদন দিতে আরও ৯০ দিন সময় নিল সংসদীয় কমিটি

আপডেট টাইম : ১২:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩