ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে: স্পীকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ২০৩ বার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বাজেট ডিব্রিফিং সেশন এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে।’

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩ ও ৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) প্রধান অতিথির বক্তব্যে স্পীকার এসব কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

পরবর্তীতে ‘মধ্যমেয়াদী বাজেট কাঠামো এবং জাতীয় বাজেটের প্রতিফলন’- বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন এবং ‘রাজস্ব ও আর্থিক নীতি শক্তিশালীকরণ: আইএমএফ লোনের ভূমিকা’ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আবদুর রউফ তালুকদার আলোচনা করেন।

এ সেশনে বিশেষ অতিথি হিসেবে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী এমপি উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম পরিচালক মার্গা পিটারাসও সেশনে উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট ডিব্রিফিং সেশনগুলোতে বিশেষজ্ঞ আলোচক, রিসোর্স পারসন এবং বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর ফলে বাজেট বিষয়ক পারস্পরিক আলোচনা ও মত বিনিময় আরও ফলপ্রসূ হবে।

বাজেট ডিব্রিফিং সেশনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, বীরেন শিকদার এমপি, মনজুর হোসেন এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, এ কে এম রেজাউল করিম তানসেন এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, আবিদা আনজুম মিতা এমপি ও অপরাজিতা হক এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল ও বামুর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে: স্পীকার

আপডেট টাইম : ১২:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩