ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সারা দেশে নদীভাঙন কমে এসেছে : পানিসম্পদ উপমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১৭৪ বার

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশে নদীভাঙনের পরিমাণ ছিল সাড়ে ৯ হাজার হেক্টর। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নদীভাঙন রোধে কাজ করায় এ ১৪ বছরে নদীভাঙন কমে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার হেক্টরে। তিনি বলেন, নদীভাঙনের তিন ভাগের দুই ভাগ এ ১৪ বছরে কমেছে। ইনশা আল্লাহ আগামী নির্বাচনেও সব চক্রান্ত প্রতিহত করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে আর নদীভাঙন থাকবে না। শুক্রবার দুপুরে নদীভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে পয়লা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় উপমন্ত্রী এসব কথা বলেন। যমুনা নদীর বাম তীরের চৌহালী উপজেলায় নদীভাঙন রোধে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল, নাগরপুরের এমপি আহসানুর রহমান টিটু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো নির্বাহী মহাপরিচালক রমজান আলী প্রামাণিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অর্থোপেডিকস সোসাইটির মহাসচিব অধ্যপক ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সারা দেশে নদীভাঙন কমে এসেছে : পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩