ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • ১৭৭ বার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উন্নয়নের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ‘অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন’।
স্পিকার আজ জাতীয় সংসদ ভবনে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায়, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) এর বাস্তবায়নে তিনি বাজেট হেল্প ডেস্ক ২০২৩ এর উদ্বোধন করেন।

এ সময় স্পিকার বলেন, সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর তথ্য-উপাত্তের মাধ্যমে কার্যকরভাবে প্রদানে বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

তিনি বলেন, ‘বাজেট বিষয়ক সুনির্দিষ্ট তথ্য সরবরাহের মাধ্যমে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের উদ্বুদ্ধ করতে এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা পালন করবে।’
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বক্তব্য প্রদান করেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বাজেট হেল্পডেস্ক এর উপর সূচনা বক্তব্য রাখেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, সুদীর্ঘ তেরো বছর যাবৎ ধারাবাহিকভাবে বাজেট সেশনের পাশাপাশি বামু বাজেট সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি প্রদান করে আসছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি, স্থায়ী কমিটি ও বামু’র দক্ষতা উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, বামু’র সহযোগিতায় বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাজেট সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করতে পারে। এসময় তিনি ইউরোপীয় ইউনিয়নকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাজেট প্রক্রিয়ায় সংসদের কারিগরি ও বিশ্লেষণমূলক দক্ষতার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের মত এবছরও বাজেট হেল্প ডেস্ক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, সুবিদ আলী ভুইয়া এমপি, এ বি তাজুল ইসলাম এমপিসহ সংসদ সদস্যবৃন্দ, ইউরোপীয় ইউনিয়ন ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে

আপডেট টাইম : ১১:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩