ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬
  • ৪৬৬ বার

প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি এ ইফতারের আয়োজন করেন।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ এবং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ যোগ দেন।

রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।

ইফতারে মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, আইনজীবী, সম্পাদক, সিনিয়র সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।

ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

আপডেট টাইম : ১১:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬