ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার ৩৩০ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ২০১ বার

চলতি মাসের (মে) প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা।

রোববার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১১ কোটি ৮১ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৮৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসে যেভাবে রেমিট্যান্স আসছে, তা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৬৯ কোটি ২৫ লাখ ডলার।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, মার্চে এসেছে ২০২ কোটি ডলার এবং এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছে ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার ৩৩০ কোটি টাকা

আপডেট টাইম : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩