ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ভিসা নীতি কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারাই জানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ১৯৬ বার

মার্কিন ভিসা নীতি কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারাই জানে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৭ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সরকার কোনো ভয় পাচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাকে ভিসা দেবে আর কাকে দেবে না, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। এভাবে, ভিসা নীতি নিয়ে ঢাকঢোল পেটানোর কোনো দরকার নেই।’

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জ্বালাও পোড়াও করে, তাদের জন্যই ভিসা নীতি বেশি প্রযোজ্য।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কখনো ছিল না। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা ফেরত দেওয়া হচ্ছে না। গুজব ভিত্তিহীন।

সাম্প্রতিককালে রাষ্ট্রদূতদের উপর কোনো হামলা হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনা বদিউল আলম মজুমদারের পারিবারিক সমস্যার কারণে হয়েছিল। সেটি শালা-দুলাভাইয়ের মধ্যে সমস্যা, যেটি পরে রাষ্ট্রীয় সমস্যা হয়ে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে বলে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

সম্পতি বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ও তাদের আত্মীয়দের ভিসা দেবে না দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভিসা নীতি কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারাই জানে

আপডেট টাইম : ১০:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩