ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঢাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ১৫৬ বার

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন নাগরিকদের চলাচলে সর্তক থাকার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। এতে মার্কিন নাগরিকদের চলাচলে কয়েকটি নির্দেশনা দিয়েছে দূতাবাস।

রোববার ২১ মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে তাদের সতর্ক করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে এরই মাঝে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম শুরু হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমান বাড়তে থাকবে। এইসব কর্মসূচি আরও তীব্র হতে পারে। এসময় মার্কিন নাগরিকদের সতর্কতার সাথে চলাচল করতে হবে। মনে রাখা উচিত, যেকোন শান্তিপূর্ণ কর্মসূচি সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় পরিণত হতে পারে।

মার্কিন নাগরিকদের সতর্ক করে এতে আরও বলা হয়, যেকোন ধরনের বিক্ষোভ এড়িয়ে চলুন। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতার সাথে পথ চলুন। এছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে বলা হয়। সকল ধরনের যোগাযোগের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঢাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

আপডেট টাইম : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩