ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশের সবচেয়ে ‘দুর্নীতিমুক্ত’ প্রতিষ্ঠানের নাম জানালেন তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১৭১ বার

বাংলাদেশের সব সরকারি সংস্থা, সরকারি অধিদপ্তরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সবচেয়ে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান বলে দাবি করেছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণের তৃতীয় বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ফজলে নূর তাপস এমন দাবি করেন। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘দুর্নীতির লেশমাত্র গন্ধ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করি। এতে সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত হয়েছে। ঢাকাবাসীর আস্থা বেড়েছে। সুশাসন প্রতিষ্ঠায় নতুন নিয়োগের মাধ্যমে জনবল বাড়ানো হয়েছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, অঙ্গীকারবদ্ধ এবং দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে। এই তিন বছরে আজকে বলতে পারি, একমাত্র ঢাকা দক্ষিণ সিটি সবচেয়ে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। কারণ, প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

এই সবকিছুর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিকে সুশাসিত নগর প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘করপোরেশনের কোথাও আর কোনো দুর্নীতির আখড়া সৃষ্টি হতে দেব না। করপোরেশনের যেসব শাখায় দুর্নীতির আখড়া ছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। পরিবহনচালক, পরিচ্ছন্নতাকর্মী এবং রাজস্ব বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চক্র ভেঙে দেওয়া হয়েছে।’

ঢাকা দক্ষিণ সিটির বেদখলে থাকা সম্পত্তি দখলমুক্ত করেছেন জানিয়ে মেয়র তাপস আরও বলেন, তিন বছরে ৩৪ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। যে সম্পত্তির বাজারমূল্য প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা। এখন যেকোনো দখলদার দখলের আগে অন্তত তিনবার চিন্তা করে। প্রতি সপ্তাহের বুধবার আমি যখন বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে যাই, তখন দখলদারেরা আতঙ্কে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, দক্ষিণ সিটিতে অবৈধ দখলদারদের সময় শেষ।’

সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস গত তিন বছরে ঢাকা দক্ষিণ সিটিতে যেসব কাজ করেছেন এবং যে কাজগুলো করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন, সেগুলোর বিস্তারিত আলোচনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশের সবচেয়ে ‘দুর্নীতিমুক্ত’ প্রতিষ্ঠানের নাম জানালেন তাপস

আপডেট টাইম : ০১:২৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩