ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৬২ বার

উদ্বোধনের সাড়ে দশ মাসের মধ্যেই পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। গত ২৬ জুন উদ্বোধনের পর এই পরিমাণ টোল আদায় হয়েছে স্বপ্নের এই সেতু থেকে। ফলে উদ্বোধনের পর থেকে ৩২০ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার টোল আদায় হচ্ছে। শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি। এরমধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়। তিনি আরও জানান, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পদ্মা সেতুতে টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে

আপডেট টাইম : ০৮:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩