ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসরায়েলের শেয়ার থাকায় লেবাননে তুস এয়ারলাইন্স নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ১৭৪ বার

সাইপ্রাসের সবচেয়ে বড় এয়ারলাইন্স তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশ সীমায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বৈরুত সরকার। এয়ারলাইন্সটিতে ইহুদিবাদী ইসরায়েলের শেয়ার থাকার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবানন।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না এবং বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তা ল্যান্ড করতেও পারবে না। এই এয়ারলাইন্সে ইহুদিবাদী ইসরায়েলের প্রায় অর্ধেক শেয়ার রয়েছে।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সরকারের একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ইসরায়েলি কোম্পানি নাফাইম হোল্ডিংস লিমিটেড সাইপ্রাসের এই এয়ারলাইন্সের শেয়ারের শতকরা ৪৯.৯ ভাগের মালিক।

সরকারের পক্ষে বিবৃতিটি দিয়েছেন লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ফাদি আল-হাসান। তিনি জানান, এরইমধ্যে সাইপ্রাসের পক্ষ থেকে তাকে একটি চিঠি দেয়া হয়েছে যাতে বলা হয়েছে-২০১৭ সালে সাইপ্রাস এবং লেবাননের মধ্যে বিমান চলাচলের বিষয় যে চুক্তি হয়েছিল তার আওতায় তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশ সীমা ব্যবহার করবে। তবে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।

ইসরায়েলকে বয়কট করার জন্য লেবাননের যে আইন রয়েছে তার কাঠামোর আওতায় সাইপ্রাসের এই এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের শেয়ার থাকায় লেবাননে তুস এয়ারলাইন্স নিষিদ্ধ

আপডেট টাইম : ১২:৩৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩