ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পদ্মা উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৮৬ বার

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, শনিবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শনিবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পদ্মা উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৯:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩