ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচনে অংশ নিয়ে ইসির পরীক্ষা নিন: বিএনপিকে আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • ১৮৮ বার

বিএনপির কাছে নির্বাচন কমিশন (ইসি) পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‘এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করব। আমাদের আহ্বান থাকবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন।’

মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ আহ্বান জানান।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন। আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সবসময়।’

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি নির্বাচনে বেশির ভাগ দল অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি আস্থাহীনতা কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, ‘সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে।’

তাহলে বিএনপির কি অফিস নেই? এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না।’

ছোট দলের ওই রকম অফিস নেই, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো আসছে। বিএনপি আসছে না এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচনে অংশ নিয়ে ইসির পরীক্ষা নিন: বিএনপিকে আলমগীর

আপডেট টাইম : ০৮:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩