ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
  • ১৮৩ বার

নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবের পদত্যাগের পর তার জায়গায় অলিভার ডাউডেনের নাম ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারে বর্তমানে কেবিনেট অফিস মিনিস্টার হিসাবে আছেন ডাউডেন। সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তিনি।

সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে গত জুনে দুটো উপনির্বাচনে দলের ভরাডুবির পর ডাউডেন এই পদে ইস্তফা দিয়েছিলেন।

এর আগে ২০১৫ সাল থেকে ডাউডেন ছিলেন হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি। সরকারের কয়েকটি ঊর্ধ্বতন পদে তিনি কাজ করেছেন।

নতুন উপপ্রধানমন্ত্রী পদে ডাউডেনের নাম ঘোষণার পাশাপাশি নতুন বিচারমন্ত্রী হিসাবে আইনপ্রণেতা অ্যালেক্স চকেরও নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে ডমিনিক রাব উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি বিচার মন্ত্রীও ছিলেন। তার আচরণ নিয়ে পূর্ণ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন এবং ভয়ভীতি দেখাতেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রেক্সিটমন্ত্রী থাকার সময়ও তিনি স্টাফ সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করতেন। তার আচরণ নিয়ে এমন ৮ টি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে আসার একদিন পর রাব শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন

আপডেট টাইম : ১২:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩