ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দুবাইয়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ১৭৯ বার

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়া হবে। যারা ভিসা পাওয়ার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছর মেয়াদী এ ভিসা পাবেন।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ শনিবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক চিন্তাবিদ, মুফতি দুবাইয়ে কমপক্ষে ২০ বছর ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন তাদের ১০ বছরের মেয়াদী গোল্ডেন ভিসা দেওয়া হবে।

পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এমন ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ।

এছাড়া ঈদ উপলক্ষ্যে ইসলামিক ব্যক্তিত্বদের উপহার দেওয়ার ঘোষণাও এসেছে ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে।

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিক ও আরব আমিরাতে দীর্ঘদিন বসবাস করা বিদেশি নাগরিকদের এ বিশেষ ভিসা দেওয়া হয়। যারা এ ভিসা পান তারা দেশটির প্রায় সব সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ পান।

প্রথমে বেসরকারি ও আবাসন খাতের বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, আবিষ্কারক, বিজ্ঞানী, ডাক্তার এবং সংস্কৃতি সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তিদের এ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তিন বছর পর অন্যান্যদেরও গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: আল আরাবিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দুবাইয়ের

আপডেট টাইম : ১০:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩