ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশের আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন চায় আমেরিকা, তবে তত্ত্বাবধায়ক সরকার নয়: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ১৭৯ বার

যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেছেন, আমেরিকা চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। তারা আমাদের দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়।

পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে তাদের। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে ড. মোমেন বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তন করতে বলেনি। আমেরিকা বলেছে আইনের যাতে অপপ্রয়োগ না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশের আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন চায় আমেরিকা, তবে তত্ত্বাবধায়ক সরকার নয়: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩