ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুর্নীতি ক্যান্সারের মত: প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ১৭৪ বার

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটা ক্যানসার। আমার হাতে পাঁচটি আঙুল আছে, যদি একটি আঙুলে ক্যানসার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করেন, সে জজকে আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটুও দ্বিধাবোধ করব না।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনকে দিয়ে দেন, তাহলে তিনি ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পান, জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।

মতবিনিময়সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসুলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জর ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুর্নীতি ক্যান্সারের মত: প্রধান বিচারপতি

আপডেট টাইম : ১১:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩