ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বোরো ধান-চালের মূল্য নির্ধারণ করল সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ২১৮ বার

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে কী পরিমাণ ধান ও চাল কিনবে সরকার, সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১৩ এপ্রিল। ওইদিন বেলা সাড়ে ১১টায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভায় সভাপতিত্ব করবেন।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের এক কর্মসূচির চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সময়সীমা নির্ধারণ এবং বোরো মৌসুমে ধান এবং চালের সংগ্রহ মূল্য নির্ধারণ।

বোরো হচ্ছে দেশের সবচেয়ে বড় ফসল। সরকারের মজুতের সিংহভাগেই বোরো থেকে সংগ্রহ করা হয়। গত বছর বোরো মৌসুমে সাড়ে ৬ লাখ টন ধান ও ১৩ লাখ ৬১ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে গত বছরের ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ২৪৮ টন ধান ও ১৩ লাখ ৫১ হাজার টন ৪৭৯ টন চাল সংগ্রহ করে সরকার।

আগামী এফপিএসি সভার অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে- সার্বিক খাদ্য পরিস্থিতি ও ওএমএস কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ।

সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বোরো ধান-চালের মূল্য নির্ধারণ করল সরকার

আপডেট টাইম : ০৯:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩