ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

রোজার দিনে ডিনারে দারূণ সুস্বাদু ও মজাদার লাউ চিংড়ির তরকারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ২৩১ বার

স্বাস্থ্যকর সবজির তালিকায় একবারে প্রথমের দিকেই রয়েছে লাউয়ের স্থান। হরেক গুণে ভরপুর লাউ। সারা বছর বাজারে লাউ পাওয়া গেলেও, গরমে এই সবজির চাহিদা থাকে তুঙ্গে। শরীর ঠান্ডা রাখতে ও এবং শরীরে পানির চাহিদা পূরণ করতে লাউয়ের জুড়ি মেলা ভার। তাই সারাদিন রোজা রেখে ডিনারে লাউ ঝোল খুব উপকারী রেসিপি।

অল্প মশলায় লাউ রান্না তো করবেনই, সেটিকে আরেকটু সুস্বাদু করতে দিয়ে দিতে পারেন সামান্য চিংড়ী। তাহলেই সাধারণ পদটিও হয়ে উঠবে অসাধারণ।

উপকরণ
২০০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি
১টা মাঝারি মাপের লাউ
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
কয়েকটা কাঁচা মরিচ
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো তেল ও সামান্য পেঁয়াজ কুচি

প্রণালী
১) চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ।

২) লাউয়ের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন।

৩) কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিন।

৪) ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিন।

৫) এরপর তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হলে দিন আদা বাটা।

৬) আদার কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা লাউ আর কাঁচা মরিচ চেরা দিয়ে নাড়াচাড়া করুন। লাউ নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবেন।

৭) কিছুক্ষণ রান্না করার পর জিরে গুঁড়ো, দিন। মশলার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউ থেকে পানি বের হতে শুরু করবে। লাউটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিন।

৮) লাউয়ের পানি শুকিয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে। ব্যস, লাউ চিংড়ি এবার একদম তৈরি!

৯) সামান্য ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাউ চিংড়ি।

লাউ চিংড়িতে গুড়া মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করাই ভালো, এটি স্বাস্থ্যের জন্যও ভালো, স্বাদও ভালো আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

রোজার দিনে ডিনারে দারূণ সুস্বাদু ও মজাদার লাউ চিংড়ির তরকারি

আপডেট টাইম : ১০:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩