ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এখনো জ্বলছে অশান্ত শৈলকূপা, ঘরছাড়া বহু মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬
  • ৭৪৮ বার

ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে বেশ ক’দিন। তবে সর্বনাশা এই নির্বাচন সহিংসতার যে আগুন বয়ে এনেছিল, তা এখনো জ্বলছে। এখনো প্রতিদিনই জ্বলছে কারো না কারো বাড়ি। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন বহু মানুষ। কবে পরিস্থিতি শান্ত হবে কেউ বলতে পারছে না।

রাতের আধারে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাস (৮০) কে দোকান ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকূপা-১ আসনের এমপি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সায়ুব আলী জোয়ার্দ্দারের সাথে লড়াই করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পরাজিত হয়।

এর জের ধরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের দোকান ঘর পুড়িয়ে দিয়েছে আওয়ামীলীগ মনোনীত বিজয়ী প্রার্থীর সমর্থক কচুয়া গ্রামেরই রনজিৎ, সমীর, প্রতাপ, ধলু, জটো, অশোক, পরিমল ও অন্তরসহ অনেকে।

অপরদিকে একই ইউনিয়নে ফলিয়া গ্রামের তোবারক মেম্বারের বাড়ির জানালা দরজাসহ বেশ কয়েকটি বাড়ি ভাংচুর চালানো হয়েছে। এসময় তারা ৩টি মোটরসাইকেল ভাংচুর করে।

এদের অত্যাচারে প্রায় ৩০/৩৫ জন বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে বলে জানান কচুয়া গ্রামের নির্যাতিত পরিতা রানী, বিমল ও অমল ।

এব্যাপারে চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার বলেন, এমপি আব্দুল হাই-আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পক্ষ নিয়ে শ্রীকান্ত বিশ্বাসকে উস্কিয়ে দিয়ে নিজেই নিজের দোকান ঘর পুড়িয়ে নাটক করছেন।

এব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে এমপির সাহেবের সাথে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আধারে কে বা কারা দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে ঘটনাটি সঠিক। তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এখনো জ্বলছে অশান্ত শৈলকূপা, ঘরছাড়া বহু মানুষ

আপডেট টাইম : ০১:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬