ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

কাফনের কাপড়ে ভয় পাওয়ার কিছু নেই : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬
  • ৩৪৯ বার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্দেশ্যে জাসদ কার্যালয়ে কাফনের কাপড় পাঠানোর নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কাপুরুষদের এমন কর্মকাণ্ডে ভয় পাওয়ার কিছু নেই।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, শুনলাম জাসদের অফিসে

হাসানুল হক ইনুর উদ্দেশ্যে কাফনের কাপড় পাঠিয়েছে। বিভিন্ন সময় গুপ্তহত্যা করা হচ্ছে। ওরা কাপুরুষ, ওদের আমরা ভয় পাই না। আপনারাও কেউ ভয় পাবেন না।

তিনি বলেন, গুপ্তহত্যার বিরুদ্ধে প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ১৯ জুন মানববন্ধনে ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ দিতে হবে।

নাসিম বলেন, জনগণকে এ গুপ্তহত্যার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। ঘরে বসে থাকার সময় এখন আর নেই।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

কাফনের কাপড়ে ভয় পাওয়ার কিছু নেই : নাসিম

আপডেট টাইম : ১০:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬