ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মন্ত্রীদের বাড়ানো হলো ছয় গুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬
  • ৪১৭ বার

কোনো ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনুদান দেয়ার পরিমাণ দুই থেকে প্রায় ছয় গুণ বাড়িয়েছে সরকার। এখন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারবেন মন্ত্রীরা।

বছরে একজন মন্ত্রী চার লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তিন লাখ টাকা করে অনুদান বাবদ খরচের জন্য সরকারের কাছ থেকে পান।

আগামী ১ জুলাই থেকে একজন মন্ত্রী কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে দিতে পারবেন, যা বর্তমানে

আছে ২৫ হাজার টাকা।

প্রতিমন্ত্রীদের অনুদান বিতরণের পরিমাণ ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা এবং উপমন্ত্রীদের ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এক আদেশে স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিল থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনুদানের পরিমাণ বাড়ানোর কথা জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াদুদ বলেন, প্রয়োজনের তুলনায় সহায়তার অর্থ অপ্রতুল ছিল, এটি এখন বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এ তহবিল থেকে তারা দরিদ্র, অস্বচ্ছল ও অসহায় ব্যক্তিদের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে ৩১ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী রয়েছেন। মন্ত্রী পদমর্যদার প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত ও পাঁচজন উপদেষ্টা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মন্ত্রীদের বাড়ানো হলো ছয় গুণ

আপডেট টাইম : ১০:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬