ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি: প্রকৃত চিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ১৯৯ বার

২০১৭-২০২২ সালের মধ্যে ভারতের সমরাস্ত্র আমদানির ৬২ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে নেমে গেলেও রাশিয়া দিল্লির বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হিসাবে রয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আমদানিকৃত অস্ত্রের ২৯ শতাংশ আসে ফ্রান্স থেকে। আগে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এখন মাত্র ১১ শতাংশ অস্ত্র আমদানি করছে ভারত।

গবেষকরা জানিয়েছেন, ভারত তার মোট অস্ত্র আমদানি ১১ শতাংশ হ্রাস করলেও বর্তমানে দেশটি বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রেতা। দিল্লি তার অস্ত্রের ভান্ডার বৈচিত্র্যময় করতে চায় এবং অভ্যন্তরীণ ক্ষমতা বাড়াতে চায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ভারতের নতুন সরবরাহকারী খোঁজা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার সিদ্ধান্ত।

সিপ্রি জানিয়েছে, ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসাবে রাশিয়ার অবস্থান চাপের মধ্যে থাকার কারণ হচ্ছে, ‘অন্যান্য সরবরাহকারী দেশগুলোর শক্তিশালী প্রতিযোগিতা, ভারতীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং ইউক্রেনে হামলার সাথে সম্পর্কিত রাশিয়ার অস্ত্র রপ্তানিতে বাধা।’

ভারতের একটি সময়ের পরীক্ষিত মিত্র হচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান। ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার তৈরি ট্যাঙ্ক এবং রাইফেল দিয়ে সজ্জিত। ভারতীয় বিমান বাহিনী রাশিয়ার সুখোই যুদ্ধবিমান এবং এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে।

এদিকে, ২০১৩-১৭ এবং ২০১৮-২২ সালের মধ্যে ভারতে ফ্রান্সের প্রতিরক্ষা রপ্তানি ৪৮৯ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানিকারকদের তালিকায় ফ্রান্সের অবস্থান তৃতীয়। এর আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার অবস্থান। ভারতের কাছ থেকে ৬২টি যুদ্ধবিমান এবং চারটি সাবমেরিন সরবরাহের আদেশ পেয়েছিল ফ্রান্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি: প্রকৃত চিত্র

আপডেট টাইম : ১২:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩