ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মেসি একটা দৈত্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬
  • ৩৬২ বার

ইনজুরির কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচের ৬১ মিনিটে যখন বদলি হিসেবে নামলেন তখন ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। দশজনের দল নিয়েও লড়াই করে যাচ্ছিল দুর্বল পানামা। কিন্তু নেমেই সব ওলট পালট করে দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। ইনজুরি থেকে ফিরে এসে বদলি হিসেবে নেমে মাত্র ২৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টিনাকে ৫-০ গোলের বড় জয় এনে দেন মেসি। অনেকটা দৈত্যসুলভ পারফরম্যান্স দিয়েই যেন নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন ক্ষুদে যাদুকর।

ম্যাচ শেষে পানামা দলের কোচ হার্নান দারিও গোমেজের সহজ সরল স্বীকারোক্তি। ‘মেসি নামার আগে ম্যাচে কোন ব্যবধান ছিল না। মেসি একটা দৈত্য। যদি আপনি মেসির আশাপাশে কোন ভুল করেন তাহলে সেই ভুলের মাশুল দিতে হবে আপনাকে।’

ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় পানামা। আনিবাল গোদোয় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে আরো রক্ষণাত্মক হয়ে পড়ে দলটি। পানামার কোচ বলেন, ‘১০ জনের দল নিয়ে খেলা এবং পরবর্তীতে বিপক্ষ দলের এমন পারফরম্যান্স আমাদের জন্য ভীতিকর। আর্জেন্টিনা পানামাকে এমনিতেই হারাতে পারতো। তাদের দলে অসাধারণ সব ফুটবলার রয়েছে।’

তবে স্কোরলাইন আরো বড় হতে পারতো বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আর্জেন্টিনার জয়ের পরেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডি মারিয়ার ইনজুরি। প্রথমার্ধেই ডি মারিয়া মাসল ইনজুরির কারণে মাঠ ছাড়েন। তবে ইনজুরি তেমন গুরুতর নয় বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবলের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মেসি একটা দৈত্য

আপডেট টাইম : ১২:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬