ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শবে বরাতে রাজধানীতে নিষিদ্ধ পটকা-আতশবাজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ১৭১ বার

আগামীকাল ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং এর অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতা বলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামী ৭ মার্চ সন্ধ্যা ছয়টা থেকে ৮ মার্চ ভোর ছয়টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শবে বরাতে রাজধানীতে নিষিদ্ধ পটকা-আতশবাজি

আপডেট টাইম : ১২:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩