ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে

সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট গঠনের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ২৫ জানুয়ারি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা ও উপজেলায় স্কাউট ভবন করার কথা জানান।

প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রতির পর গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) তা ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা-

১) দেশের সব জেলা ও উপজেলায় স্কাউট ভবন, প্রশিক্ষণ ভাবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে।

২) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) ছেলেদের পাশাপাশি গার্লস স্কাউট বা মাদ্রাসাগুলোতে স্কাউট যেন গঠন করা হয় সে বিষয়ে কাজ করতে হবে সবাইকে।

৪) প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি চাই শুধু বাছা বাছা কয়েক জন না, আমাদের প্রত্যেক শিক্ষার্থী; প্রাইমারি স্কুল থেকে শুরু করে যে পর্যন্ত স্কাউট করা যায়। এখন যদিও আমাদের ২২ লাখ সদস্য আছে কিন্তু ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ স্কাউট করা হবে। আমার লক্ষ্যটা হবে প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী

সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট গঠনের নির্দেশ

আপডেট টাইম : ১২:৪৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩