ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মিতু হত্যায় ‘বিদেশি’ জড়িত: মনিরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
  • ৩০৪ বার

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ‘বিদেশি’ জড়িত থাকার কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেছেন, বিদেশি মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মনিরুল এ কথা বলেন। তিনি বলেন, বাবুল আক্তারের স্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। তবে এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে খুঁজে বের করা হবে।

গত ৫ জুন সকালে জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতুকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার হাটহাজারী থেকে সাবেক শিবির ক্যাডার আবু নছর গুন্নুকে (৪০) গ্রেপ্তার করের কথা জানায় পুলিশ। তবে স্থানীয় শিবিরের পক্ষ থেকে আবু নছর গুন্নুর সাথে সংগঠনের কোন সরম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে।

গুন্নু দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে

থাকলেও ৫ বছর আগে তিনি দেশে ফেরেন। ফিরেই হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের একটি মাজারে খাদেম হিসেবে যোগ দেন তিনি। মিতু হত্যায় আবু নছরের সম্পৃক্ততা আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু নছর হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেছেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ তবে হত্যায় তার যে সম্পৃক্ততা আছে, এ ব্যাপারে নিশ্চিত তিনি।

একইদিন মিতু হত্যায় জড়িত থাকতে পারে সন্দেহে চট্টগ্রাম নগরী থেকে কালো রঙের একটি মাইক্রোবাস চালকসহ আটক করে পুলিশ।

রোববার সকালে মিতু হত্যাকাণ্ডের পর মোটর সাইকেলে করে তিনজন পালিয়ে যাওয়ার পরপরই একটি কালো রঙের মাইক্রোবাস ও আর নিজাম রোডের সড়ক অতিক্রম করে গোলপাহাড় মোড়ের দিকে চলে যেতে দেখা যায় পুলিশের সংগ্রহে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে।

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের ‌‘ব্যাক-আপ’ হিসেবে মাইক্রোবাসটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। এ ছাড়া ঘটনার পর বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তারাও মাইক্রোবাসের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা যখন মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছিল, তখন জিইসি মোড়ের দিকে কিছুটা অদূরে দাঁড়িয়ে ছিল একটি কালো মাইক্রোবাস।

মিতুর মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার ১০ সেকেন্ডের মাথায় ঘটনাস্থলে আসে মাইক্রোবাসটি। পাঁচ সেকেন্ডের মতো ঘটনাস্থলে দাঁড়িয়ে আস্তে আস্তে চলা শুরু করে মাইক্রোবাসটি।

পরে গোলপাহাড় মোড়ের দিকে চলে যায় ওই মাইক্রোবাস। কালো কাচের এ মাইক্রোর চালকের আসনের পাশের জানালাটা খোলা ছিল। অন্যসব জানালা বন্ধ ছিল।

এর আগে রোববার রাতে নগরীর পাঁচলাইশ থানার বাদুড়তলা বড় গ্যারেজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়ে সেটি হত্যাকাণ্ডে ব্যবহার করা বলে দাবি করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মিতু হত্যায় ‘বিদেশি’ জড়িত: মনিরুল

আপডেট টাইম : ০৬:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬