ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘এম ভি গঙ্গা বিলাস’ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারানসি থেকে যাত্রা শুরু করে এই প্রমোদতরী এখন কলকাতায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এটির বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে।

এর আগে মালদার ফারাক্কা হয়ে মুর্শিদাবাদের ভাগীরথী নদী দিয়ে নদীয়ার গঙ্গা হয়ে কলকাতায় পৌঁছায় গঙ্গা বিলাস।

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের বারানসি থেকে যাত্রা শুরু করে এই প্রমোদতরী এখন কলকাতায়। এর আগে মালদার ফারাক্কা হয়ে মুর্শিদাবাদের ভাগীরথী নদী দিয়ে নদীয়ার গঙ্গা হয়ে কলকাতায় পৌঁছায় গঙ্গা বিলাস।

বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাসের যাত্রীদের কলকাতা ঘুরিয়ে দেখানোর জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সেই দলের প্রতিনিধিরাই গঙ্গা বিলাসের দেশ-বিদেশের পর্যটকদের গঙ্গা-সংলগ্ন কলকাতার সৌন্দর্য ঘুরিয়ে দেখাবেন।

যার মধ্যে রয়েছে, হাওড়া স্টেশন সংলগ্ন মল্লিক ঘাট, এটি কলকাতার মধ্যে ফুলের অন্যতম বৃহত্তম বাজার। এছাড়াও রয়েছে কলকাতার প্রতিমা তৈরীর জন্য প্রসিদ্ধ কুমোরটুলি এলাকা।

বারানসির আদলে সম্প্রতি কলকাতা, হাওড়া সংলগ্ন বিভিন্ন জায়গায় গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। কলকাতার গঙ্গার তীরে সেই আরতিও দেখানো হবে দেশ-বিদেশের পর্যটকদের।

তাছাড়া ভিক্টোরিয়া, জাদুঘর, ন্যাশনাল লাইব্রেরী, জৈন মন্দিরের মতো কলকাতার বিশেষ-বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো হবে।

বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাস তিন দিন কলকাতায় থাকার পর সুন্দরবন ঘুরে মঙ্গলবার বাংলাদেশের ঢাকা হয়ে বরিশালে যাবে।

এই প্রমোদতরী বাংলাদেশে প্রায় ১৫ দিন থাকার কথা রয়েছে। বাংলাদেশ ঘুরে গঙ্গা বিলাস আবার ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ আসছে

আপডেট টাইম : ১১:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩