ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ক্যাডেটদের সুনাগরিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান সেনাপ্রধানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন ক্যাডেটদের সুনাগরিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী উৎসবে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন এ পুনর্মিলনী উৎসবের আয়োজন করে।

সেনাপ্রধান বলেন, আমি নতুন ক্যাডেটদের উদ্দেশে বলতে চাই- এটা একটা মহান সুযোগ তোমাদের জন্য। ক্যাডেট কলেজে সবাই চান্স পায় না, তোমরা পেয়েছো। সরকার তোমাদের পেছনে অনেক অর্থ ব্যয়  করবে। জীবনের মূল বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ সময় তোমরা এখানে অতিক্রম করছো। এটাকে সুন্দরভাবে যদি তোমরা ক্যাপিটালাইস করতে না পারো, ভবিষ্যতে কীভাবে টিকবে। আমরা এখন শেষ পর্যায়ে, তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদের ভবিষ্যতেই বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। তোমরা ডেভেলপ হবে বাংলাদেশও ডেভেলপ হবে।  আমি চাই তোমরা তোমাদের লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যে সকল উপাদান এই ক্যাডেটে বা এখানে আছে সবগুলোই আন্তরিকভাবে গ্রহণ করো। একজন ভালো সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে ভবিষ্যতে জাতির সেবা করো।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের প্যারেড গ্রাউন্ডে মার্চপাস্টে অংশ নেয় বর্তমান ক্যাডেটদের তিনটি দল এবং প্রাক্তন ক্যাডেটদের একটি দল। বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। এর আগে অধ্যক্ষের বাসভবনের সামনে একটি গাছ রোপণ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল  (অব.) মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল মো. সাইফুল আলম, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এসএম রাজিব ইবনে রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন ।

পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় তিন হাজার প্রাক্তন ক্যাডেট, শিক্ষক-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ক্যাডেটদের সুনাগরিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান সেনাপ্রধানের

আপডেট টাইম : ১১:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩