ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

২ ফেব্রুয়ারি পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অপেক্ষার প্রহর ঘুচিয়ে আগামী ২ ফেব্রুয়ারি নির্মাণকাজের উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম পাতাল বা ভূগর্ভস্থ মেট্রোরেলের। ওইদিন সশরীরে নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর রুটে হবে এই পাতাল মেট্রোরেল। যার মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার। এরমধ্যে পাতাল অংশে থাকবে ১২টি স্টেশন।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি-১) সংশ্লিষ্টরা এই তথ্য জানিয়েছেন।

রূপগঞ্জের ব্রাহ্মণখালীর জনতা হাইস্কুলের পাশে একটি খোলা জায়গায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলের পিতলগঞ্জে মেট্রোরেল লাইন-১ এর ডিপো নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

মেট্রোরেল-১ প্রকল্পের পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা বাংলা ট্রিবিউনকে বলেন, নির্মাণ কাজের উদ্বোধনের তারিখ ছিল ২৬ জানুয়ারি। প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি আমাদের সময় দিয়েছেন কাজটির শুভসূচনা করার জন্য।

উল্লেখ্য, লাইন-১ বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুটে বিভক্ত থাকবে। বিমানবন্দর অংশের রুটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু করে বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে ।

সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে নতুন বাজার স্টেশনে লাইন-৫ -এর সঙ্গে এই রুটের আন্তসংযোগ থাকবে ।

লাইন-১-এর পূর্বাচলগামী অংশটি নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর-৭ হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশন দুটোসহ মোট স্টেশন থাকবে ৯টি। এরমধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

২ ফেব্রুয়ারি পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন

আপডেট টাইম : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩