ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রোববার দিনভর চলবে মেট্রোরেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহণ করবে। মেট্রোরেল প্রথমবারের মতো এদিন ৯ ঘণ্টা চলাচল করবে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহণ শুরু করে ডিএমটিসিএল। শুরু থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসলি­দের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার শেষ হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রোববার দিনভর চলবে মেট্রোরেল

আপডেট টাইম : ১২:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩