ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে । আজ শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ান দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।

তবে এবারও ইজতেমায় আসছেন না বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভী। তিনি না এলেও তার তিন ছেলে ও জামাতা এসেছেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় জুমার নামাজ ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এ পর্বের বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী, তার বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আছরের নামাজের পর বয়ান করবেন মাওলানা সা’দ-এর মেজো ছেলে সাইদ বিন সাদ কান্ধলভী, তার বয়ান বাংলা করবেন মুফতি আজিম উদ্দিন। মাগরিবের নামাজের পর বয়ান করবেন ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী, তার বয়ান বাংলা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

তিন ভাই ছাড়াও তাদের সঙ্গে আসা মাওলানা সা’দের জামাতা মাওলানা হাসানসহ সাত জনের একটি জামাত ইজতেমা ময়দানে বিদেশি তাবুতে শীর্ষস্থানীয় শুরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন।

শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইয়াকুব, জোহরের নামাজের পর তুর্কির মাওলানা ওমর, আছরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ও মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার।

রবিবার (২২ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশি মুরসালিন, হেদায়েতি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান জানান, দ্বিতীয় পর্বের ইজতেমায় ইতিমধ্যে ৫৪টি দেশের চার হাজার বিদেশি মুসুল্লি এসেছেন। ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আপডেট টাইম : ১১:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩