ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এসপির স্ত্রী মিতু হত্যাকাণ্ড, তিনজন ছাড়াও ‘ব্যাকআপ গ্রুপে’ ওরা কারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬
  • ৪৮৩ বার

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তিন মোটরসাইকেল আরোহী ছাড়াও ‘ব্যাকআপ গ্রুপ’ অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডটি ছিল সমন্বিত। তবে ব্যাকআপ গ্রুপে কারা তার সন্ধানে মাঠে রয়েছে পুলিশ।

৮ জুন বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে সকালে ফতেয়াবাদ থেকে সাবেক শিবির নেতা আবু নছরকে গ্রেপ্তার করা হয়। ৫ জুন রোববার সকালে জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মিতুকে খুন করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে নছরের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গ্রেপ্তার আবু নছর হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল কি-না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দেবদাস ভট্টাচার্য বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে হত্যায় তার যে সম্পৃক্ততা আছে, এ ব্যাপারে নিশ্চিত তিনি।

এ ঘটনায় সমন্বিত একটি টিম কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, শুধু তিনজনই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল এমন নয়। মাহমুদা খানম মিতু কখন বের হবেন এটা পর্যবেক্ষণ এবং হত্যার পর মোটরসাইকেলে করে যারা পালাবে তাদের ‘ব্যাকআপের’ জন্য আলাদা গ্রুপ ছিল। তবে ওরা কারা তা খতিয়ে দেখছে পুলিশ।

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আটক ছাত্রশিবিরের সাবেক নেতা আবু নছর গুন্নু (৪০) দুই দফায় মধ্যপ্রাচ্যে ছিলেন। বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে অংশ নেয়ার তথ্য আছে তার বিরুদ্ধে।

তিনি নিজের পরিচয় আড়াল করতেই এই মাজারে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন দেবদাস ভট্টাচার্য।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা যখন মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছিল, তখন জিইসি মোড়ের দিকে কিছুটা অদূরে দাঁড়িয়ে ছিল একটি কালো মাইক্রোবাস।

মিতুর মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার ১০ সেকেন্ডের মাথায় ঘটনাস্থলে আসে মাইক্রোবাসটি। পাঁচ সেকেন্ডের মতো ঘটনাস্থলে দাঁড়িয়ে আস্তে আস্তে চলা শুরু করে মাইক্রোবাসটি।

পরে গোলপাহাড় মোড়ের দিকে চলে যায় মাইক্রোবাসটি। কালো কাচের মাইক্রোবাসের চালকের আসনের পাশের জানালাটা খোলা ছিল। অন্যসব জানালা বন্ধ ছিল।

এ কারণেই গোয়েন্দারা মাইক্রোবাসের যাত্রীর সঙ্গে এ খুনের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে।

তিনি বলেন, আমরা আগের হত্যাকাণ্ডের তদন্তে দেখেছি শিবিরের একটি অংশ পর্যায়ক্রমে জেএমবিতে যোগ দেয়। এ কারণেই হত্যাকাণ্ডে জেএমবির সঙ্গে শিবিরও জড়িত ছিল কি-না খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এসপির স্ত্রী মিতু হত্যাকাণ্ড, তিনজন ছাড়াও ‘ব্যাকআপ গ্রুপে’ ওরা কারা

আপডেট টাইম : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬