ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাসের মাংস ভুনা/বাংলাদেশী হাঁসের মাংস রান্না রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। শীতে এলে হাঁস বেশি খাওয়া হয়। হাঁসের মাংস দিয়ে তৈরি করা যায় নানান রকমের মজার পদ। যারা হাঁসের মাংসের একটা ভিন্ন রকম স্বাদ নিতে চান তারা খেতে পারেন চুইঝাল দিয়ে।

রেসিপি

উপকরণ : হাঁসের মাংস ১ কেজি, চুইঝাল ১০০ গ্রাম, পেঁয়াজ কিউব কাটা আধা কাপ, আস্ত রসুন ৫টি, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, নারকেলের দুধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ৩টি, ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ, তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ।

প্রণালি : হাঁস পরিষ্কার করে ধুয়ে টুকরা করে তাতে ভিনেগার বা লেবুর রস দিয়ে মেখে ১০ মিনিট রাখুন। এতে হাঁসের গন্ধ থাকবে না। এরপর আবার ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে আস্ত রসুন দিয়ে দিন। এরপর একে একে সব বাটা মসলা দিয়ে একটু পানি দিন। এবার ভাজা জিরাগুঁড়া বাদে আর সব গুঁড়া মসলা দিন। মসলাটা একটু কষিয়ে মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন।

একটু একটু করে পানি দিয়ে মাঝারি আঁচে মাংস কষাতে হবে। মাংস যখন অর্ধেক হয়ে যাবে, তখন নারকেল দুধ, ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ও চুইঝালের টুকরা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দিন। মাংস পুরো সেদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিন।

এবার বাকি বেরেস্তা মাংসের ওপরে দিয়ে পরিবেশন করুন গরম গরম ধোঁয়া ওঠা চুইঝালে হাঁস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাসের মাংস ভুনা/বাংলাদেশী হাঁসের মাংস রান্না রেসিপি

আপডেট টাইম : ১২:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩