ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগতীরে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর বিশ্ব ইজতেমা ময়দান। আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আজ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৪৬ মিনিটে জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ। দুপুর ১২টা ১৫ মিনিটে হয় জুমার আজান। ১টা ৪০ মিনিটে শুরু হয় জুমার খুদবা। দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হয় জুমার নামাজ, শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে।

বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছে। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতেও কাতারবদ্ধ হয়ে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার জুমার নামাজ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ইজতেমা মাঠ পূর্ণ হয়ে লাখ লাখ মুসল্লি জমায়েত হয়েছে মহাসড়কে।

টঙ্গী বাজার থেকে বাটা গেট, স্টেশন রোড, কামারপাড়া রোড হয়ে টঙ্গীর মিলগেট পর্যন্ত মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যেসব যানবাহন রাস্তায় ছিল সেগুলোও মহাসড়কে বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ইজতেমায় জুমার নামাজ পড়ার জন্য লাখ লাখ মুসল্লি এসেছেন। তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এজন্য আবদুল্লাহপুর থেকে গাজীপুরমুখী মহাসড়ক যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কামারপাড়া রোডও বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩