ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

স্বাদে পরিবর্তন আনতে চিড়ার পুলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ২৪০ বার

শীত মানেইতো বাঙালি বাড়িতে পিঠা-পুলির উৎসব। নানা রকম পিঠার ভীরে বাড়িতে এক রকম উৎসবের আমেজ তৈরি হয় এই সময়। পিঠা বানাতে বেশ সময়ের প্রয়োজন হয় বলে এখন অনেকেই পিঠা বানাতে চায় না। তবে কম খাটনিতেই চটজলদি পিঠা তৈরি করার উপায় কিন্তু আছে। সে পিঠায় চালেগুঁড়িরও ব্যবহার নেই, তার পরিবর্তে রয়েছে চিড়া। দেখে নিন রেসিপি-

উপকরণ:

চিড়া ২ কাপ

লবণ স্বাদ মতো

হলুদ এক চিমটি

মরিচ গুঁড়া এক চিমটি

ময়দা ১ টেবিল চামচ

পুর বানানোর জন্য যা লাগবে-

নারকেল

খেজুর গুড়

প্রণালী:

প্রথমে চিড়া ভালো করে ধুয়ে নিয়ে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। এবার ভেজানো চিড়ার মধ্যে চিনি, লবণ, হলুদ, মরিচ, ময়দা দিয়ে ভালো করে মেখে নিন। চাইলে ময়দার পরিবর্তে সুজিও দিতে পারেন।

এবার এই ময়ান থেকে ছোট ছোট লেচি (পিস) কেটে নিয়ে, পুলি বানিয়ে নিন। এবার ভিতরে নারকেলের পুর দিতে পারেন। চাইলে ঝাল তরকারির পুরও ভরে দিতে পারেন।

এবার সাদা তেলে পুলি ভেজে তুলে নিন। খেয়াল রাখবেন ভাজার সময়ে যেন পুলিগুলি ভেঙে না যায়।

গুড় দিয়ে ভাজা পুলিও খাওয়া যায়। আবার নারকেলের পুর দেওয়া পুলিগুলোকে দুধে ফেলে দুধ-চিঁড়ের পুলিও বানিয়ে নেওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

স্বাদে পরিবর্তন আনতে চিড়ার পুলি

আপডেট টাইম : ১০:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩