ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

পৃথিবীতে ‘শান্তির আকালে’ ভুগছে বিশ্ব : পোপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বড়দিন উপলক্ষে ক্ষমতাশালী ও সম্পদশালীদের লোভ-লালসা নিয়ে তীব্র সমালোচনা করে খ্রিস্টধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, পৃথিবীতে শান্তির দুর্ভিক্ষ চলছে। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পুণ্যার্থীদের উদ্দেশে ইউক্রেন যুদ্ধ ও পৃথিবীতে চলমান সব সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

ক্যাথলিক ধর্মগুরু বলেন, প্রাণীদেরও তাদের বন্দী খোঁয়াড়ে খাবার দেওয়া হচ্ছে। সেই একই পৃথিবীতে সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় মাতাল নারী আর পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।

তিনি বলেন, কতশত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সে সব সংঘাতের শিকার হয়েছে দুর্বল ও অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।

সতর্ক করে পোপ বলেন, সংকট ও দুর্ভোগের প্রতি পৃথিবী এতোটাই অসংবেদনশীল হয়ে ‍উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।

গত জুন মাসে এক বক্তব্যে তিনি বলেছিলেন, এই যুদ্ধে কোনোভাবে কারো না কারো উস্কানি ছিলো। হয়তো ঠেকানোর চেষ্টা হয়নি। তবে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ বলে এর নিন্দা জানান তিনি।

বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

পৃথিবীতে ‘শান্তির আকালে’ ভুগছে বিশ্ব : পোপ

আপডেট টাইম : ১১:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২