ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমাদের মুরব্বি, তারাই সব, তারাই জনগণ: শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, গণমানুষের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি। আমাদের কোনো মুরব্বি নেই। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের মুরব্বি, তারাই আমাদের সব, তারাই জনগণ। এই সাধারণ মানুষের কল্যাণে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি।

দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন রোববার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কেউ যদি খুব স্বাধীনচেতা হয় তবে অনেকেই তাদের পছন্দ করে না। অনেক বড় বড় দেশ, আমাদের স্বাধীনতার বিরোধীরা কখনো এটা পছন্দ করবে না। কিন্তু আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের উন্নতি এটা কেউ আটকাতে পারবে না; যেটা জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায়ে রাখতে পারবা না। কাজেই এটা আপনারা সব সময় মাথায় রেখেই সংগঠনটির ওপর বেশি গুরুত্ব দেবেন এবং সংগঠনকে শক্তিশালী করবেন, এটাই আমার অনুরোধ।

নেতাকর্মীদের কাছে দোয়া চান টানা দশবারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, আপনারা আবার নির্বাচিত করেছেন। আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু বিশ্বব্যাপী একটা দুঃসময়, এজন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।

আওয়ামী লীগসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও দলের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানাতে তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন। গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা কষ্ট করে গণভবনে এসেছেন। ধন্য হয়েছে গণভবনের মাটি। এটা আপনাদেরই জায়গা, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা গণভবন দিয়েছেন কারণ এটা জনগণেরই ভবন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমাদের মুরব্বি, তারাই সব, তারাই জনগণ: শেখ হাসিনা

আপডেট টাইম : ১০:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২