ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপের সমুদ্রে শীতে উষ্ণতা ছড়ালেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে-সন্তান, শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবনতি, অপু বিশ্বাসের সঙ্গে পরোক্ষ বিতণ্ডা; সবমিলে সাম্প্রতিক সময়ে সিনেমার বাইরেও বেশ ধকল পোহাতে হচ্ছে ঢাকাই সিনেমার আলোচিতা নায়িকা শবনম বুবলীকে।

তবে, ব্যক্তিগত জীবনের এসব টানাপোড়েনের প্রভাব কাজের ওপর পড়তে দেননি স্নিদ্ধময়ী এ অভেনেত্রী। শুটিং স্পটে তার একাগ্রতা নিয়েও সন্তুষ্ট চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ নায়িকা। সম্প্রতি সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে গিয়েছেলেন চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার গানের দৃশ্যধারণের জন্য।

দৃশ্যধারণের প্রয়োজনে গভীর সমুদ্রে যেতে হয়েছিল বুবলীকে। সেখানে তোলা কয়েকটি ছবি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন বুবলী।

ছবিতে শীতের ফ্যাশন হিসেবে বেবি পিংক রঙের সোয়েটারের সঙ্গে মিলিয়ে হ্যাট; সঙ্গে জিনস প্যান্টে ভক্তদের মোহমুগ্ধ করেছেন বুবলী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৬ হাজারের বেশি অনুসারী।

ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘শীত শুধু একটি মৌসুম নয়, অনুভূতিও।’

এদিকে, এই শুটিং করতে গিয়ে মঙ্গলবার ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাদের। শুটিং শেষে কক্সবাজার ফেরার পথে সমুদ্রে পাঁচ ঘণ্টা আটকে থাকতে হয়েছে তাদের। বুবলীর সঙ্গে সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী ও অভিনেতা মাহফুজ আহমেদও ছিলেন।

ফেসবুকে এ কথা জানান ছবিটির নির্মাতা চয়নিকা চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপের সমুদ্রে শীতে উষ্ণতা ছড়ালেন বুবলী

আপডেট টাইম : ১১:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২